মালদা

জেলার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

জেলার বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ| পরে তিনি কলকাতা যাওয়ার উদ্দেশে রওনা দেওয়ার সময় রাতে মালদা রেল স্টেশনে সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের বিভিন্ন ভুমিকা নিয়ে তুলধনা করেন।তিনি বলেন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তিনি যা দেখলেন তাতে রাজ্য সরকারের উচিত ছিল বন্যা ঘোষণা করা। কিন্তু তারা সেটা করেনি। কেন্দ্রের প্যাকেজের টাকায় বর্তমান শাসকদল পঞ্চায়েত নির্বাচন করতে চাইছে। কারন বন্যা ঘোষনা করলে নিজেদের টাকা খরচ করতে হবে। তাই বন্যা ঘোষনা করছেন না এদিন মালদা ও দিনাজপুরের বন্য পরিস্থিতি ক্ষতিয়ে দেখে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একথা বলেন।

            এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মালদা ও দিনাজপুরকে বন্য কবলিত ঘোষনা করা উচিত রাজ্য সরকারের। কিন্তু তা করছেন না কারন পঞ্চায়েত নির্বাচনের খরচের টাকা তাদের বের হয়ে যাবে। অন্যদিকে কেন্দ্রের প্যাকেজ টাকা পেয়ে তারা তা খরচ না করে পঞ্চায়েত নির্বাচনে খরচ করবে তাই রেখে দিয়েছেন। ফলে এখনও বন্যা কবলিত বহু এলাকায় ত্রান পৌঁছায়নি। অন্যদিকে তিনি দিদির পাটনা সফর সম্পর্কে বলেন মমতার সঙ্গে কেউ নেই তাদের সঙ্গে চোর রয়েছে। তাদের নিয়ে বিজেপিকে ঠেকানো সম্ভব নয়।